আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল ৪:০০টায় কচি-কাঁচা ভবনে কেন্দ্রীয় কচি-কাঁচা মেলার কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৬)- এর ১২তম মাসিক সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য সূচি নিম্নরুপ:
(ক) পূর্ববতী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন
(খ) পূর্ববতী সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা
(গ) ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
(ঘ) ‘বার্ষিক সাধারণ সভা ২০২৬’ পর্যালোচনা
(ঙ) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্ততি
(চ) কচি-কাঁচার মেলার ৭০তম বর্ষপূর্তি উৎসব উদযাপনের প্রস্ততি
(ছ) বিবিধ
কার্যনির্বাহী পরিষদের সকল শিশু সদস্য, তরুণ সদস্য ও প্রবীন সদস্য এবং উপ-পরিষদের সদস্যবৃন্দকে যথাসময়ে উক্ত সভায় যোগদান করতে অনুরোধ জানানো হচ্ছে।
আব্দুল মুঈদ চৌধুরী ওয়ালিদ
সাধারণ সম্পাদক